মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও মা ন ব পা চা র প্র তি রো ধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী দেবহাটার দশ ফুটের খাল খননের উদ্বোধন   শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, ব ন্ধ হলো নি ধ ন সাতক্ষীরায় ট্র লি চা পা য় শিশুর মৃ ত্যু: নেপথ্যে নদী খননের মাটি লু টে র মহোৎসব তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দুদক উপ-পরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ‘২৫) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের যমুনা হলে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“সাতক্ষীরার সম্মানিত মানুষগুলোকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। আমি একজন সরকারি কর্মচারী হয়ে বলছি সাতক্ষীরা জেলা আমার কাছে অনেক গৌরবের ও সম্মানের। সাতক্ষীরা জেলার মানুষ অনেক সুন্দর।”

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, উপ-সহকারী পরিচালক মহসিন আলী ও উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মো. আনিছুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুর্শিদা আকতার, শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জি, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মো. মুজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোকনুজ্জামান, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, অধ্যক্ষ রেজাউল করিম, মো. সাকিবুর রহমান, প্রভাষক আব্দুল ওহাব আজাদ, এডভোকেট মো. মুনিরুউদ্দিন, নাজমুল আরিফ, মো. সাহাবুদ্দিন, এনামুল কবির খান প্রমুখ। এসময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!