শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী বিথীসহ কালিগঞ্জে ১শ ১৯ জনের ফ্রি অক্সিজেন সেবা প্রদান

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে ফ্রি অক্সিজেন সার্ভিস ক্যান্সার আক্রান্ত ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেধাবী ছাত্রী বিথীসহ ১শ ১৯ জনের ফ্রি অক্সিজেন সেবা প্রদান করেছেন। ৪০ জনের চৌকস টীম ২৪ ঘন্টা প্রস্তুত অক্সিজেন সেবায়। স্রষ্টার এবাদত সৃষ্টির সেবার ব্রতনিয়ে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি  ২৪ ঘন্টা অক্সিজেন সেবার পাশাপাশি মাক্স বিতরণ ও স্বাস্থ্য সচেতনতায় প্রচারণা অব্যাহত রেখেছে।
গত জুন মাসের ২২ তারিখে এক অনাড়ম্বর পরিবেশে স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সেই থেকে উপজেলার ১২ টি ইউনিয়নের ১০৮ টি ওয়ার্ডে করোনা রোগী ও করোনা উপসর্গে শ্বাসকষ্টে ভোগা রোগীদের পাশাপাশি হার্ড, স্ট্রোক ও ক্যানসার রোগীদের ফ্রি অক্সিজেন সার্ভিস দিয়ে চলেছে। তারা উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের ভ্যানচালক আবু হাসান বাবুল এর মেয়ে ৬ষ্ট শ্রেনীর ছাত্রী আফরিণ হাসান বিথীকে দিনেরাতে ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সেবা দিয়ে আসছে ২৩ জুন ২০২১ তারিখ থেকে।
এমনিভাবে শনিবার পর্যন্ত ১শ ১৯ জন রোগীকে অক্সিজেন সেবা দিয়েছেন। কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী ইশারাত আলী এ প্রতিনিধিকে জানান, বর্তমানে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিসে ৫.৯ অক্সিজেন সিলিন্ডার ২০টি, ১.৯ অক্সিজেন সিলেন্ডার ১৬টি, নেবুলাইজার ৪টি, অক্সিমিটার ৪টিসহ আনুষঙ্গীক তৌজিষপত্র রয়েছে। রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের খ্যাতিমান চিকিৎসকবৃন্দের মাধ্যমে প্রশিক্ষনপ্রাপ্ত চল্লিশজন স্বেচ্ছাসেবী।
কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর উপ সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল জানান, স্বেচ্ছাসেবী এ সংগঠনটির চৌকস টীম হটলাইনে রোগীর স্বজনদের মাধ্যমে ফোনকল পেলেই ছুটে চলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। এটীমে পর্যাপ্ত জনবলের পাশাপাশি রয়েছে খানা মটর সাইকেল। ধনী গরীব, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। সেবার ক্ষেত্রে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর স্বেচ্ছাসেবীদের চোখে সকলেই সমান। বর্তমান এ সংগঠনটি উপজেলা শ্রীকলা হাইস্কুলের পৃথক তিনটি রুম থেকে সেবামুলক একাজটি করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন মসজিদ, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, বিজয় নিউজ, বিভিন্ন এনজিও, সংস্থাসহ গুরুত্বপূর্ণ স্থানে ও হাটে বাজারে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রায় ত্রিশ হাজার সার্সিকেল মাক্স বিতরণ করা হয়েছে। 
যতোদিন মহামারী করোনার মরণ ছোবল থাকবে ততোদিন ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!