সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

কালিয়াকৈরে নিখোঁজের ২০ ঘন্টা পর এক নারীর মৃতদেহ উদ্ধার

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৯৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ২০ ঘণ্টা পর এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

দুপুরে কালিয়াকৈরের সফিপুর এলাকার জঙ্গল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জেসমিন আক্তার (২৬) দিনাজপুরের পারবতীপুর উপজেলার পাঠানপাড়া এলাকা সুলতান উদ্দিনের মেয়ে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকার ওমর ফারুকের তালাকপ্রাপ্ত স্ত্রী।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায় শনিবার রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ড‌মিল শিয়ালের টেক এলাকা থে‌কে নিখোঁজ হয় জেস‌মিন। পুর্বচান্দরা এলাকার ওমর ফারুকের সাথে ৩ বছর আগে তার বিয়ে হয়। গত দুই মাস আ‌গে তাদের মধ্যে তালাক হয়ে যায়। তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তালাকের পর থেকে বাবা-মায়ের সাথেই থাকতো জেস‌মিন। শ‌নিবার রাতে মোবাইলে ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই নারী। পরে স্থানীয়দের খবরের ভি‌ত্তিতে স‌ফিপুর ইউ‌নিয়ন ভু‌মি অফিসের পিছনের জঙ্গল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পু‌লিশ।

কা‌লিয়া‌কৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, বা‌ড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে হত‌্যার পর জঙ্গলে ফ‌লে রাখে দুর্বৃত্তরা। ধর্ষনের পর হত‌্যা করা হয়েছে কিনা ময়না তদন্তের পর নি‌শ্চিত হওয়া যাবে। হত্যার রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!