বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

ডুমুরিয়ার আমভিটা বাজারে আইন কানুনের প্রতি বৃ দ্ধা ঙ্গু লি দেখিয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পাউবোর জমিতে ইমারত নির্মাণ

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা বাজারে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পানি উন্নয়নের বোর্ডের জমি (পাউবো) জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
সরকারি নীতিমালা ও নির্দেশনা অমান্য করে এই পাকা ও ছাদযুক্ত ইমারত নির্মাণ করা হলেও উর্দ্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এ সুযোগে অত্র এলাকার প্রভাবশালীরা সকল আইন কানুনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ইমারত নির্মাণের সুযোগ পাচ্ছে। 
সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, রংপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজকৃষ্ণপুর গ্রামের হাকিম মোড়লের ছেলে আকরাম মোড়ল পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে আমভিটা বাজারে একতলা দোকানঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছেন। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পঞ্চানন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস আমভিটা বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মার্কেট বানিয়েছে ও বাজার সংলগ্ন সরকারি জলাকার দখল করে মাছ চাষ করছে। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণপদ মন্ডলের ছেলে পরিতোষ কুমার মন্ডল দলের ক্ষমতাবলে সরকারি জায়গা দখল করে পল্লব ট্রেডার্স নাম দিয়ে একতলা বিল্ডিং করেছে। এতেও তিনি ক্ষান্ত না হয়ে পাউবো জমিতে দোতলায় ভবন নির্মাণ করছে। এদিকে রশিদ শেখের ছেলে গোলাম রব্বানী শেখ, রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ শেখের ছেলে সালাম শেখ, গহর আলী গাজীর ছেলে অমেদ আলী গাজী, আবছার আলী গাজীর ছেলে সরিফ গাজী সরকারি জমিতে বাড়ি বানিয়ে বসবাস করছে। এছাড়া আরও অনেকে সরকারি জমি জবরদখল করেছে। 
এব্যাপারে আকরাম মোড়ল, বিজয় বিশ্বাস, পরিতোষ কুমার মন্ডল, গোলাম রব্বানী শেখ, সালাম শেখ, অমেদ আলী শেখ, সরিফ গাজী পাউবোর জমিতে স্থাপনা নির্মাণ ও বাড়ি নির্মাণ করার বিষয়টি স্বীকার করেছেন।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, আমভিটা বাজারে পাউবোর জমি অবৈধভাবে দখল করে পাঁকা ও ছাঁদযুক্ত ইমারত নির্মাণ ও জমি ক্রয় বিক্রয়সহ একাধিক তথ্য আমাদের কাছে এসেছে। আমি এসডি আতিকুর রহমানকে সরজমিনে পাঠিয়েছি। সে সকল বিষয় খোঁজখবর নিয়ে বিস্তারিত জানালে, তারপর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!