বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো গবেষকদের এই মিলনমেলার আয়োজন করে জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল।

এতে সাতটি ডিসিপ্লিনে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়। তাদের জমাকৃত ১৩৬টি গবেষণাপত্র যাচাই-বাছাই শেষে সম্মেলনে ৬৬টি গবেষণাপত্র উপস্থাপন ও সেগুলোর ওপর গভীর আলোকপাত করা হয়।

শনিবার (২৯ আগস্ট ‘২৬) বিকেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই গবেষণা সম্মেলনে যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এটি অনেক বড়ো অর্জন। কেননা এর মধ্য দিয়ে বৃহৎ পরিসরে এই গবেষকদের মিলনমেলার সূচনা হয়েছে।
তিনি আরো বলেন, দেশকে এগিয়ে নিতে হলে গবেষণার বিকল্প কিছু নেই। আজকে যারা এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, একসময় তাদের গবেষণাকর্মই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে। আমরা চেষ্টা করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাব সুবিধা বাড়ানোর। যাতে করে শিক্ষার্থীরা আরো ভালো গবেষণা করতে পারে।

এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণায় অনুপ্রেরণা জোগাতে সাত ডিসিপ্লিনের সেরা গবেষকদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

শুক্রবার শুরু হওয়া এই সম্মেলনে প্রকৌশল, জীবনবিজ্ঞান, কৃষি, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সমাজবিজ্ঞানসহ সাতটি স্বতন্ত্র সেশনে একত্রিত হয়ে দেশের স্বনামধন্য গবেষক ও শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের গবেষণা, চিন্তা ও সমাধান তুলে ধরেন। যেখানে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও গোবিপ্রবির স্বনামধন্য সব গবেষক।

সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিয়াজ আল হাসান জানান, বিভিন্ন শাখার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে এক মঞ্চে এনে জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, টেকসই প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন, নৈতিকতা ও সামাজিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ সংকটের বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধান খুঁজে বের করাই এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!