রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ব ন দ স্যু আ ত ঙ্ক ও ঋ ণে র বো ঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা

ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়নে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত কর্মিসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (৩০ আগস্ট ‘২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় চুকনগরস্থ আটলিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ডুমুরিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখা কল্যাণ ফ্রন্টের সভাপতি রমেন রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিএম হাবিবুর রহমান হবি।
সভায় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি গৌতম কর্মকার, আটলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হাসান ডাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু সাহামা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম মুরাদুজ্জামান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ বোরহান উদ্দিন, 
স্বপন মণ্ডল, সন্দীপ মণ্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অসাম্প্রদায়িক, সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
কর্মিসভায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন ও পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাকে ঘিরে আটলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!