সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ যেসব আদালতে বিচারক নেই, সে সব আদালতে দ্রুত বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগষ্ট ‘২৬) সকাল ১০ টায় জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আদালতে বিচারক না থাকায় বিচারপ্রার্থী মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। ছাড়া প্রতিটি এজলাসে রয়েছে জনবল সংকট। ফলে নির্ধারিত এজলাসের দায়িত্ব পালন ছাড়াও অনেককে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। সপ্তাহিক ছুটির দিনেও তাদের কাজ করতে হয়। এজন্য তাদের বাড়তি বেতন দেওয়া হয় না। এসব কারণে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার পথ কঠিন হয়ে পড়ছে। তাই শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগের মাধ্যমে বিচারিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।
বক্তারা বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দ্রুত বিচারক নিয়োগের দাবি জানান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য-সচিব অ্যাড. মনিরুদ্দিন।