রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি হালিম, সাধারণ সম্পাদক হাসান  সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস”এর শুভ উদ্বোধন চির নিদ্রায় শায়িত হলেন তারালীর সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আঃ গফুর দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র

কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিসহ নিয়মিত মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট ‘২৬) পৃথকভাবে গ্রেফতাকৃত চারজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন জিআর- ১৮১/১১ মামলার পরোয়ানাভুক্ত কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের মৃত সলেমান সরদারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন এবং জিআর-১৪১/২৫ মামলার আসামি দাড়িয়ালা গ্রামের মৃত গফফার গাজীর ছেলে আব্দুর রাশেদ গাজী।

এছাড়াও কালিগঞ্জ থানার মামলা নম্বর-২৭, তারিখ ২৮ জুলাই ২০২৬-এর আসামি সোনাতলা গ্রামের রেজাউল গাজীর ছেলে মেহেদী হাসান গাজী এবং একই গ্রামের মৃত এরশাদ আলী গাজীর ছেলে রেজাউল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার চার আসামির মধ্যে একজনকে সাতক্ষীরা সদর থানা পুলিশের মাধ্যমে এবং অপর তিনজনকে কালিগঞ্জ থানা পুলিশের মাধ্যমে শনিবার (২৯ আগস্ট’২৬) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শেখ শাহিনুর রহমান বলেন মাদক, নিয়মিত মামলা ও পরোয়ানা ভুক্ত আসামী আটক চলমান আছে। থানা এলাকায় চিহৃিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা ধরে ধরে তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!