গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ২০ ঘণ্টা পর এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে কালিয়াকৈরের সফিপুর এলাকার জঙ্গল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জেসমিন আক্তার (২৬) দিনাজপুরের পারবতীপুর উপজেলার পাঠানপাড়া এলাকা সুলতান উদ্দিনের মেয়ে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকার ওমর ফারুকের তালাকপ্রাপ্ত স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায় শনিবার রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল শিয়ালের টেক এলাকা থেকে নিখোঁজ হয় জেসমিন। পুর্বচান্দরা এলাকার ওমর ফারুকের সাথে ৩ বছর আগে তার বিয়ে হয়। গত দুই মাস আগে তাদের মধ্যে তালাক হয়ে যায়। তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তালাকের পর থেকে বাবা-মায়ের সাথেই থাকতো জেসমিন। শনিবার রাতে মোবাইলে ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই নারী। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে সফিপুর ইউনিয়ন ভুমি অফিসের পিছনের জঙ্গল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে হত্যার পর জঙ্গলে ফলে রাখে দুর্বৃত্তরা। ধর্ষনের পর হত্যা করা হয়েছে কিনা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। হত্যার রহস্য উদঘাটনসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা ।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.