রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা চিনাডাঙ্গায় তিলের আটী খাল পরিষ্কার ও তালের বীজ রোপণের উদ্বোধন সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন ব ন দ স্যু আ ত ঙ্ক ও ঋ ণে র বো ঝা নিয়েই সুন্দরবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বনজীবীরা নদীর কাছে সমুদ্র – কবি তানভীর আহমেদ 

তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
তরুণীদের শোভন কাজ ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট ‘২৬) সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে ইয়াং উইমেন’স ইকোনমিক এমপাওয়ারমেন্ট (YWEE) প্রকল্পের আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়। সভার প্রতিপাদ্য ছিল “সমৃদ্ধির পথ: শোভন কাজ ও অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য তরুণীদের ক্ষমতায়ন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান।  বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমার দাশ, উপ সহকারী কৃষি অফিসার আলাউর রাহমান সিদ্দিকী,  আফজাল হোসেন, ইউনুস আলী, ইউপি সদস্য সাজু পারভীন, আশারআলো সংস্থার প্রতিনিধি সতীকা সরকার, ইয়াং উইমেন’স ইকোনমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের প্রজেক্ট কো অডিনেটর কামরুল ইসলাম,  ইমপ্লিমেন্ট সাপোর্ট অফিসার আল মামুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর আফসানা পারভীন সোনিয়া, স্পিরিট কল প্রজেক্ট কো অডিনেটর সোহেল মাহমুদ সহ আরো অনেকে। 
সভায় স্থানীয় সরকার প্রতিনিধিরা তরুণীদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, শোভন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ যে, প্রকল্পটি সাতক্ষীরার দেবহাটা সহ ৩টি উপজেলায় বাস্তবায়ন হবে। যেখানে প্রান্তিক ১৮ থেকে ২৮ বছর বয়সী নারীরা জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পাবে। এর মাধ্যমে এসব নারীরা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হতে পারবে। আগ্রহী নারীরা সরাসরি আবেদনের মাধ্যমে এ প্রকল্পের সুবিধার আওতায় আসতে পারবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!