সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠনঃ হাসান আহবায়ক ও ফারুক সদস্য সচিব সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত তালায় পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ  সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা ডুমুরিয়ায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ প্রাঙ্গণে।

সোমবার (৩১ আগস্ট ‘২৬) সকাল ১০টায় তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সন্তোষ কুমার মণ্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল রানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান এবং তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন। তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!