সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামা প্রসাদের বি রু দ্ধে বিএলসি নবায়নে অ তি রি ক্ত টাকা আ দা য়ে র অ ভি যো গ দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা দল। নির্ধারিত সময়ে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

রোববার (৩০ আগস্ট ‘২৬) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ দেখতে স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।

ফাইনালের প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় আশাশুনি। দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচে সমতা ফেরায় কালিগঞ্জ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে আশাশুনি ৫টি গোল করে শিরোপা নিশ্চিত করে। কালিগঞ্জ ৩টি গোল করে রানার্সআপ হয়।

খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায় মনোযোগী করতে হবে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়তেও খেলাধুলার প্রসার ঘটাতে হবে।

তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে সাতক্ষীরার রয়েছে ব্যাপক সম্ভাবনা। দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও এ জেলার সন্তানরা সুনাম অর্জন করেছেন। খেলাধুলার পরিবেশ ফিরিয়ে এনে নতুন প্রজন্মকে মাঠমুখী করতে হবে।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!