বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ে আ গু নে পু ড়ে ছাই মাসুম এন্টারপ্রাইজ’ সাতক্ষীরায় চাঁ দা না পেয়ে চলাচলের রা স্তা ব ন্ধ ও প্রাচীর ভা ঙ চু রে র অ ভি যো গ বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার আয়োজনে সাংগঠনিক মাস উপলক্ষ্যে কর্মী সমাবেশ উপকূলীয় ও দরিদ্র এলাকায় পৌরসভা ঘোষনা বা তি লে র দা বি তে শ্যামনগরে মানববন্ধন ডুমুরিয়ায় দলিতের আয়োজনে স্বাস্থ্যবিধি সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ার ঘোনা রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী আব্দুল কাইয়ুম মুন্সী ২৪ ঘণ্টায় নতুন করে সাতক্ষীরায় ২৩ জন ডেঙ্গুতে আ ক্রা ন্ত  গোপালগঞ্জে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মতবিনিময় সভা   সাতক্ষীরায় জামায়াত থেকে বিএনপিতে যোগ দেওয়া ৫৫ নেতা কর্মীর সাথে জেলা পরিষদ প্রশাসক হাবিবের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ আগস্ট ২০২৬) সকাল ১০.০০ ঘটিকায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে অফিসার ও ফোর্সদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন শেষে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের সরকারি বিধি-বিধান অনুযায়ী ইস্যুকৃত সকল কিট সামগ্রী যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই বাহিনীর প্রত্যেক সদস্যকে সর্বদা পরিচ্ছন্ন-পরিপাটি থাকতে হবে এবং বাংলাদেশ পুলিশ ড্রেসরোল যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত পোশাক পরিধান নিশ্চিত করতে হবে। পরিদর্শনকালে তিনি সকল সদস্যের কিট বই পর্যালোচনা করে ইস্যুকৃত সামগ্রীর প্রাপ্যতা যাচাই করেন। এছাড়াও দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আমিনুর রহমান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!