শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে শোক দিবস পালিত 

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

মটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে সাতক্ষীরায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

“সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা”- জানিয়ে রবিবার দিনব্যাপী কেন্দ্রীয় বাসটার্মিনালে শোকসভা ও জামে মসজিদে দোয়া অনুষ্ঠান কোরআন খানি অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্বে করেন মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শেখ মোকছুর রহমান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কাজী আখতারুজ্জামান মহব্বত,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন টিটু, শ্রমিক নেতা আব্দুর রহমান পুটে সহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ।

সাতক্ষীরা জেলা বাস টার্মিনাল সংলগ্ন আমিনিয়া জামে মসজিদে জোহর নামাজ বাদ অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠান। দোয়া অনুষ্ঠান টি পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা রেজাউল করিম। মোনাজাতের মধ্যে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সকালে আমিনিয়া মাদ্রাসার ছাত্ররা বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানি করেন। দোয়া অনুষ্ঠান শেষে মুসল্লিদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও মিস্ত্রি সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ কালু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!