সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

সাতক্ষীরা মেডিকেলে বেড অক্সিজেন কনসেনট্রেটর ও হাইফ্লো নাজেল ক্যানোলা মেশিন বিতরণ

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৮১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি উন্নতমানের বেড, ২টি অক্সিজেন কনসেনট্রেটর ও একটি হাইফ্লো নাজেল ক্যানোলা মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ৯টায় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু মেডিকেল কলেজ হাসপাতালের তত্তাবধায়ক ডা: কুদরত-ই-খুদার হাতে এ গুলো তুলে দেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, প্রকৌশলী শেখ ইলিয়াস হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু এ সময় বলেন, সাতক্ষীরায় করোনা সংক্রমন ভয়াবহ আকার ধারন করায় মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণ করোনা ডেডিকেটেট হাসপাতাল ঘোষনা করা হয়েছে। অথচ বেড ও সরঞ্জাম সংকটে রোগীদের চিকিৎসা ব্যবস্থা ব্যহত হচ্ছে। তাই রোগিদের কথা চিন্তা করে নাভানা গ্রুপের মাধ্যমে ১০টি উন্নতমানের বেড, ২টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ১টি হাইফ্লো নাজেল ক্যানোলার ব্যবস্থা করা হয়েছে। তিনি এ সময় আরো কিছু সারঞ্জাম মেডিকেলে এনে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানান।

এদিকে কালীগঞ্জে ফ্রি অক্সিজেন সার্ভিস নামে একটি স্বেচ্ছাসেবক টিমের পক্ষ থেকে বুধবার করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে অসহায় রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সেবার ব্রত নিয়ে ১০টি অক্সিজেন সিলিল্ডার, তিনটি নেবুলাইজার, দু’টি অক্সিমিটার ও ২০ হাজার মাক্স প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!