রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

টুঙ্গিপাড়া পৌর মেয়রের উদ্যোগে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর মেয়রের উদ্যোগে করোনা প্রতিরোধে পৌর বাসীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত দেশজুড়ে ২য় দফায় ৭ দিনের কঠোর লকডাউন চলছে।

টুঙ্গিপাড়া পৌরবাসীকে করোনা মুক্ত ও নিরাপদে রাখতে নবনির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলের উদ্যোগে পৌরসভার ৯ টি ওয়ার্ডে নির্বাচিত সকল কাউন্সিলরগণের মাধ্যমে পৌরবাসীর মাঝে করোনা প্রতিরোধে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর মেয়রের দিক-নির্দেশনায় প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর তার নিজ এলাকার ১৫০ টি পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে এ সুরক্ষা সামগ্রী পৌঁছে দেন।

শনিবার স্বাস্থ্যবিধি মেনে ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু তার নিজ এলাকায় বসবাসকারী অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে এ সুরক্ষা সামগ্রী পৌঁছে দেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো বড় সাইজের একটি হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!