রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

সংসদ ভবনের মিডিয়া সেন্টারে করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ নিলেন শেখ সেলিম এমপি

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৬৩৬ বার পড়া হয়েছে

করোনা (কোভিড-১৯) ভ্যাক্সিনের ২য় ডোজ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল সেলিম এমপি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বেলা সাড়ে ১১ টায় তিনি করোনা (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ২য় ডোজের এ ভ্যাক্সিন নেন।

পরে গণমাধ্যমকে তিনি বলেন, বর্তমান সরকার দেশের ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কথা চিন্তা করে শুরু থেকেই করোনা মহামারী প্রতিরোধে ভ্যাক্সিন খুঁজতে চেষ্টা চালায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কুটনৈতিক দূরদর্শিতায় এবং বহির্বিশ্বে বন্ধু সুলভ পারস্পরিক সম্পর্ক সমুন্নত রাখায় অনেক বিত্তশালী দেশকে পিছনে ফেলে সরকারি অর্থায়নে আজ বাংলাদেশে ভ্যাক্সিন নিয়ে এসেছে। শুধু তাই নয়, করোনা প্রতিরোধে সেই ভ্যাক্সিন আবার তিনি জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণও করেছেন এবং নিজেও নিয়েছেন। অথচ একটি দল শুধু গুজব ও সরকারের সমালোচনায় সর্বদা ব্যস্ত থাকে।

পরে তিনি তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-২ সহ দেশবাসীকে করোনা ভ্যাক্সিনের ২য় ডোজ গ্রহনের পরামর্শ দেন। প্রাণঘাতী করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যবিধি মেনে, সরকার ঘোষিত লগডাউন কার্যকর করতে সকলকে উদাত্ত আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!