শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাটকারীদের দলে কোনো ঠাঁই নেই- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

দলের মধ্যে থেকে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ভাংচুর, লুটপাট, দখলবাজী কারীদের কোনো জায়গা নেই। সে যে পদের বা যার লোক হোক না কেন তাদের ক্ষমা করা হবে না।

যদি উপজেলার কোনো নেতার পকেটের লোক হয় বা আমার লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা কোথাও কথা বলতে দেয়নি। কোনো ইসলামী সভা করতে দেয়নি। ৫ আগষ্ট ছাত্র জনতার রোষানলে পড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা অন্যায় ভাবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সহ সকল জাতীয় নেতাদের মিথ্যা মামলায় পাতানো রায়ে সাজা দিয়েছিলো। আমাকেও মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিলো। আমার সাথে জেলে থাকা ৫০ জনের মধ্যে ৪ জন জেলা হাজতেই মারা গিয়েছে। শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর দেশে খুন গুমের রাজত্ব কায়েম করেছিলো। এখন আর খুন গুমের কোনো সুযোগ নেই।

হাবিব বলেন, দেশে বর্তমান সরকার সংস্কার কাজ করছেন। আমরাও সংস্কার চাই তবে নুন্যতম সংস্কার করে যত দ্রæত সম্ভব একটি সুষ্টু, নিরপেক্ষ ও  গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। কারণ সুষ্টু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলন করেছে।

মঙ্গলবার  (১১ মার্চ ‘২৫) বিকালে তালার ইসলামকাটির ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি খান আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!