মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উ দ্ধা র বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা গোপালগঞ্জে উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমন্বয়ে কমিটি গঠন করার পরামর্শ উপদেষ্টা ডাঃ কে এম বাবর এমপি’র গোপালগঞ্জে জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও মা ন ব পা চা র প্র তি রো ধে ব্যতিক্রমী পটগান প্রদর্শনী দেবহাটার দশ ফুটের খাল খননের উদ্বোধন   শ্যামনগরে নদীর চরের গাছ রক্ষায় আন্দোলন, ব ন্ধ হলো নি ধ ন সাতক্ষীরায় ট্র লি চা পা য় শিশুর মৃ ত্যু: নেপথ্যে নদী খননের মাটি লু টে র মহোৎসব তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জরিমানা ব্যাতীত মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ করার সময় বৃদ্ধি 

✍️শেখ বেলাল হোসেন☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে
জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের দ্বিতীয় ধাপে সময়সীমা পূনরায় (৩০ জুন’২৪) পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের গত ৭ মার্চ ২০২৪ তারিখের ০৭.০০.০০০.১৪৩.৫০.০০৩.২১-৭৩ স্বারকের সম্মতির প্রেক্ষিতে জরিমানা ব্যাতীত মূল কর ও ফিস জমা প্রদান পূর্বক মোটরযানের  (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুটপারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ১৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার ১৫ এপ্রিল ২০২৪ তারিখের ৩৫.০০.০০০০.০২০.০৪.০১৭.১৩-২১৮ স্বারকে মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নে হালনাগাদ করনের দ্বিতীয় ধাপে সময়সীমা পূনরায় (৩০ জুন’২৪) পর্যন্ত বৃদ্ধি করেছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপ সচিব মোঃ মনিরুল আলমের স্বাক্ষরিত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!