শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বি রু দ্ধে জমি দ খ লে র অ ভি যো গ  শ্যামনগরে পুলিশের বি শে ষ অ ভি যা নে ১০জু য়া ড়ি গ্রে ফ তা র তালায় মা দ ক-জু য়া চ ক্রে র বি রু দ্ধে পুলিশের অ ভি যা ন, সাংবাদিককে প্রা ণ না শে র হু ম কি প্রেসক্লাবের নি ন্দা কালিগঞ্জে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন “পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বন বিভাগের উদ্যোগ সাতক্ষীরায় এআই বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ খুলনার মহাসমাবেশ ঘিরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে লিফলেট বিতরণ কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই- ডিসি মিজ কাউসার আজিজ শান্তি ও সম্প্রীতির আহবানে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নিয়তি ভাঙার শব্দ!! কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

নিয়তি ভাঙার শব্দ!!

ভাগ্যের বাঁকানো পথে বিভ্রান্ত ঘুরে ফিরি
নিয়তির অজানা রহস্য চেপে ধরে ভীষণ!
উদ্দেশ্যহীন যাত্রা করেছ নির্দিষ্ট গন্তব্যহীন
অসীম রহস্যের সাথে করি নিত্য আলিঙ্গন!!

অজানা রাজ্যে অপ্রত্যাশিত অনুসন্ধানে রত
হৃদয়ের স্টেডিয়ামে আবেগ করি বিনিয়োগ!
জীবনের মানচিত্রে গোপন অনুভুতির নামকরণ
প্রাপ্তি মানে শুধু যোগ না অনেকটাও বিয়োগ!!

নদীর স্রোতে তুমি ভাঙার শব্দ শুনে ভীত
আমি ভাঙনে দেখি নতুন আবিষ্কারের স্বপন!
অপ্রত্যাশিত গন্তব্যযাত্রার এই ক্ষুদ্র জীবনে
পাবোনা জেনেও করেছি আশার বীজ বপন!!

এইসব চৈত্রের অনিশ্চিত রাতের নিস্তব্ধতায়
গ্রীষ্ম বর্ষা ও শীতের ত্রিভুজ প্রেমের হাতছানি!
পর্বত ও উপত্যকা অতিক্রম করে খুঁজে ফিরি
আবেগের গোলকধাঁধায় অপহৃত হ্রদয়খানি!!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!