শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এক অদম্য ক্রান্তি – কবি তন্ময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশাশুনিতে ক্যাম্পেইন ডুমুরিয়ায় ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান, পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অ ভি যা নে চিকিৎসক ও মহিলা আ ট ক তালায় পরিবহনের চা কা য় পি ষ্ট হয়ে গৃ হ ব ধূ নি হ ত, আ হ ত ১ সাতক্ষীরায় শিশু ও যুবদের সুরক্ষায় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃ সভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন দুই দফা দাবিতে চতুর্থ দিনের কর্মবিরতি: সাতক্ষীরায় শাখা ডাকঘর কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সাতক্ষীরার বিএনপি নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফের হস্তক্ষেপে শ্রমিক ইউনিয়নের বি রো ধ নি ষ্প ত্তি 

কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নেও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশপ্রেমী শ্রী সমর চাঁদ মৃধা খোকনের ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিয়ন জুড়ে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ জুন ‘২৬) সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।

এ সময় সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আনন্দ হালদার, ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মিঠু রত্ন, গ্রাম পুলিশ সমীর ওঝা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে চাই।” স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!