সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; নাজমুল সভাপতি, হাসানুর সহ-সভাপতি, আল আমিন সদস্য সচিব  তালায় শিশুকে শ্লী ল তা হা নি র অ ভি যো গ, অ ভি যু ক্ত প লা ত ক গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত ডুমুরিয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ ত্ম হ ত্যা  সাতক্ষীরা সী মা ন্তে ভা র তী য় চো রা কা র বা রী দে র লক্ষ্য করে বিজিবি’র গু লি : পরিস্থিতি শা ন্ত তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় গৃহবধূর মৃ ত দে হ উ দ্ধা র  ডুমুরিয়ার রহমানিয়া মাদ্রাসা বৃষ্টি নামলেই কাঁদা-পানিতে সয়লাব ভো গা ন্তি তে দেড় শতাধিক শিক্ষার্থী সাংবাদিক মনিরুল ইসলাম মনির বাড়িতে দুঃ সা হ সি ক চু রি

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (খুলনা-৭৬৪)-এর নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন ও মিস্টিমুখ করানো হয়।

বুধবার (১০ জুন ‘২৬) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়। নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও দায়িত্বপালনে সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা শফিউল্লাহ মনি, উপদেষ্টা সদস্য প্রফেসর আলমগীর কবীর, মো. আক্তারুজ্জামান, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আমিনুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফফার, মো. বিল্লাল হোসেন, বাবু সুশংকর তপন, সাকিল হোসেন, বিল্লাল মিঞা, মনিরুজ্জামান মনি, জহুর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকল পেশাজীবী সংগঠনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাক শ্রমিক ও মালিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতকে আরও গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জেলা পরিষদ গুরুত্ব দেবে।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ জেলার সার্বিক উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসকের নেতৃত্বে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!