শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা আয়োজনে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ  সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

কালিগঞ্জে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন “পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বন বিভাগের উদ্যোগ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

“৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” এই কর্মসূচির আওতায় শনিবার (১৩ জুন ২৬) উপজেলার পূর্ব মৌতলা খালপাড় এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খাঁন।

এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রেঞ্জের উপ-রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মো. আওছাফুর রহমান, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা ও আমিনুর রহমান, ইউপি সদস্য মির্জা সাদেক হোসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুল মঈন, কৃষকদলের সভাপতি বাবলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব মৌতলা খালপাড় থেকে সাপখালী ব্রিজ হয়ে জেলেপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের দু’পাশে পর্যায়ক্রমে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। রোপণকৃত চারাগুলোর মধ্যে বাদাম, জারুল, ঝাউ, জাম, অর্জুন, কদবেল ও নিমসহ বিভিন্ন বনজ ও ঔষধি প্রজাতির গাছ রয়েছে। আগামী এক মাসের মধ্যে সম্পূর্ণ রোপণ কার্যক্রম শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কালিগঞ্জ রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. আওছাফুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রোপণকৃত গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ৪০ জন উপকারভোগী সদস্যকে দায়িত্ব প্রদান করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল হাসান বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি এই মহৎ উদ্যোগ সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ কালিগঞ্জে পরিবেশবান্ধব ও টেকসই সবুজ বেষ্টনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!