মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক জলবায়ু সাংবাদিকতা ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আহসান রাজীব রেঞ্জ ডিআইজির সাথে সাতক্ষীরায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির অনুমোদন: আহ্বায়ক সোলাইমান কবির ও সদস্য সচিব আশেক এলাহী মুন্না আশাশুনিতে আ’লীগ নেতা শাহাবুদ্দিন সানার বি রু দ্ধে জমি দ খ ল সহ মি থ্যে মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে গ্রামবাসীর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশ সদস্যের ম র দে হ উ দ্ধা র, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শ্বশুরকে আটক  সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রে প্তা র কালিগঞ্জে ম ব সৃ ষ্টি র মাধ্যমে সুমাইয়া হ ত্যা র ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আদালতে হ ত্যা মা ম লা

ডুমুরিয়ায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
খুলনা ডুমুরিয়ায় বিএনপির আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জুন ‘২৬) সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলার শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথি ছিলেন খুলনা ৫-আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলি আসগার লবি এমপি।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, মোল্লা মাহাবুব রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিত্যানন্দ মন্ডল, উপজেলা বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান, মশিউর রহমান লিটন, মোড়ল আমিনুল রহমান, ডাঃ আলমগীর হোসেন, এম এ সালাম, অরুন গোলদার, হেমায়েত রশিদ খান, আব্দুর রব আকুঞ্জি, শাহেদুজ্জামান বাবু, হালদার শাহাদাৎ হোসেন, শহিদুজ্জামান শহিদ, মোল্লা ইকরামুল হোসেন, জামিলুর রহমান, উপজেলা যুবদল নেতা সরদার বিল্লাল হোসেন, মোল্লা মশিউর রহমান, নিরুৎপল মল্লিক নিলয়, রবিউল ইসলাম, গাজী আব্দুল আজিজ, উপজেলা শ্রমিক দল নেতা শেখ আব্দুল কাদের প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য শেখ সরোয়ার হোসেন ও জেলা বিএনপির সদস্য সরদার আব্দুল মালেক। দোয়া পরিচালনা করেন উপজেলা উলামা দলের সভাপতি মাওঃ খলিলুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!