শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

খুলনার মহাসমাবেশ ঘিরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে লিফলেট বিতরণ

✍️আবু সাঈদ বিশ্বাস 📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

জুলাই সনদ বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২০ জুন খুলনায় ১১ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাঃ ইজ্জতউল্লাহ। শুক্রুবার (১২ জুন ‘২৬) সন্ধায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বন্দরে আগত যাত্রী, ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে সমাবেশের লিফলেট বিতরণ করেন এবং সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মশারফ হোসেন, সদর উপজেলা সেক্রেটারি ও ভোমরা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাবিবুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে মুহাঃ ইজ্জতউল্লাহ বলেন,“দেশের জনগণ আজ ন্যায়বিচার, সুশাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় রয়েছে। খুলনার ২০ জুনের মহাসমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের চলমান বিভিন্ন সমস্যা ও জনদাবির প্রতি গণসমর্থনের বহিঃপ্রকাশ ঘটাবে। আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে এ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানাই।”

জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল বলেন, “খুলনার মহাসমাবেশকে ঘিরে সারাদেশে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেবেন। গণমানুষের দাবি-দাওয়া তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।”

লিফলেট বিতরণকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ কর্মসূচিকে স্বাগত জানান। স্থানীয়রা বলেন, “জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি পালন করছে, তা ইতিবাচক। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি।” কর্মসূচি শেষে নেতৃবৃন্দ খুলনার মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!