মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

সাতক্ষীরায় এআই বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

✍️আবু সাঈদ বিশ্বাস 📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় দৈনিক আলোর পরশ পত্রিকার উদ্যোগে “সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার ও সম্ভাবনা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ‘২৬) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোর পরশ পত্রিকার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাসের সঞ্চালনায় এবং পত্রিকাটির প্রকাশক শেখ নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আলোর পরশ পত্রিকার চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, আলোর পরশ পত্রিকার নির্বাহী সম্পাদক অধাপক ওবায়ল্লাহ, আলোর পরশ পত্রিকার আইন উপদেষ্টা অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মাওলা হাবিবুর রহমান, আলোর পরশ পত্রিকার মনেজার মাহমুদ হোসেন প্রমুখ।

কর্মশালায় সাংবাদিকতায় এআই প্রযুক্তির বিভিন্ন দিক, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে প্রষিক্ষণ প্রদান করেন, সাংবাদিক কামরুজ্জামান বাবলু, আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দৈনিক আলোর পরশ পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি উপাধ্যক্ষক শহিদুল ইসলাম মুকুল বলেন, তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাতক্ষীরার মৎস্যসম্পদ, কৃষি ও সম্ভাবনাময় অর্থনীতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের অন্যতম দাবি রেললাইন স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে সাংবাদিকদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এ পেশায় সত্যনিষ্ঠা, নীতিনৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো ধরনের গুজব, অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থেকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। একজন সাংবাদিকের কলম মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। তাই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, আধুনিক সাংবাদিকতায় এআই প্রযুক্তির সঠিক ব্যবহার গণমাধ্যমকে আরও গতিশীল ও তথ্যসমৃদ্ধ করে তুলবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!