বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরার কালিগঞ্জ সী মা ন্তে বিএসএফের গু লি তে দুই বাংলাদেশি আ হ ত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশী জখম হয়েছেন। বুধবার ভোর তিনটার দিকে সাতক্ষীরার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ ও বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র গুলিতে দুইজন আহত হওয়ার কথা নিশ্চিত করলেও কোন সীমান্তে ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি।

আহতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো: গোলাম রাব্বানীর ছেলে মো: মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার আব্দুস সামাদ জানান, বুধবার (০৩ জুন ‘২৬) ভোর চারটার দিকে গুলিবিদ্ধ মহিউদ্দিন ও শাহীনকে গাড়িতে করে এনে কে বা কাহারা নলতা চৌমুহুনী এলাকায় ফেলে রেখে যায়। তিনি তাদেরকে দেখতে পেয়ে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত মহিউদ্দীন গাজীর ছোট ভাই ইসরাত গাজী জানান, চার মাস আগে মহিউদ্দিন ও এক বছর আগে শাহীন ভারতের তামিলনাড়–তে যেয়ে রাজমিস্ত্রির কাজ করতো। গত কয়েকদিন আগে তারা ফোনে জানান দালালের মাধ্যমে দ্রুত দেশে ফিরে আসবে। বুধবার ভোরে একটি মাইক্রোতে করে তাদের নলতা হাসপাতাল এলাকায় রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শাহীন গাজী জানান, তারা দালালের মাধ্যমে ভারত থেকে তারা বাড়ি আসছিল। মঙ্গলবার রাতে তাদের কোন এক সীমান্তের পাটবাগানে নামিয়ে দিয়েছিল। এরপর তারা আর কিছু জানেন না।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুজায়েত হোসেন জানান, আব্দুস সামাদ নামের এক ব্যক্তি শাহীন ও মহিউদ্দিনকে বুধবার ভোর ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি তাৎক্ষণিক কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেনকে জানানো হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মহিউদ্দিনের ডান হাতে ও শাহীনের পিঠে গুলি লেগেছে।

সাতক্ষীরা নীলডুমুর -১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল রাজীব শাহারিয়ার ও সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান চৌধুরী বিএসএফ এর গুলিতে দুইজনের জখম হওয়ার সত্যতা নিশ্চিত করলেও কোন সীমান্তে ঘটনা ঘটেছে তা তারা নিশ্চিত করতে পারেননি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান,‘‘ প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের গুলি করে। খবর পেয়ে পুলিশ কালিগঞ্জ হাসপাতালে তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও কোন সীমান্তে গুলি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি আহতরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!