শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টার ব্যবধানে চার মৃ ত্যু, কা ন্না য় ভারী সাতক্ষীরা আদালতের নি র্দে শ অ মা ন্য করে‌ কলারোয়ায় চলছে প্র ভা ব শা লী দে র ভবন নির্মাণ শ্যামনগরে জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা ব হি ষ্কা র সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বি রু দ্ধে জমি দ খ লে র অ ভি যো গ  শ্যামনগরে পুলিশের বি শে ষ অ ভি যা নে ১০জু য়া ড়ি গ্রে ফ তা র তালায় মা দ ক-জু য়া চ ক্রে র বি রু দ্ধে পুলিশের অ ভি যা ন, সাংবাদিককে প্রা ণ না শে র হু ম কি প্রেসক্লাবের নি ন্দা কালিগঞ্জে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন “পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বন বিভাগের উদ্যোগ সাতক্ষীরায় এআই বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কালিগঞ্জে চার সন্তানের জননী কল্পনা রানীর সাপের কা ম ড়ে করুণ মৃ ত্যু

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহিনীর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি গত রাতে উপজেলার দক্ষিণশ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামেই ঘটে। নিহত কল্পনা রানী মল্লিক ওই গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন ‘২৬) দিবাগত রাত ১২টার দিকে নিজ ঘরের বারান্দায় থাকার সময় কল্পনা রানীকে একটি বিষধর কালাচ (কালনাগিনী) সাপ কামড় দেয়। ঘটনার পরপরই প্রথমে তাকে হাসপাতালে না নিয়ে পারিবারিক ও স্থানীয় ওঝা- বৈদ্যের মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।

এতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় মঙ্গলবার (২ জুন ‘২৬) সকালে তাকে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গৃহবধূ কল্পনা রানী মল্লিকের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, স্থানীয় সচেতন মহল সাপের কামড়ের পর ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে ওয়ান স্টপ অ্যান্টিভেনম চিকিৎসা নেওয়ার জন্য সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!