শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা আয়োজনে অভিভাবক সমাবেশ ও গাছের চারা বিতরণ  সাতক্ষীরার সুলতানপুর চাউল বাজার সমিতির সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক মামুন  ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত কালিগঞ্জের ব্যবসায়ীকে হে ন স্থা ও অ প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে মসজিদের পুকুর দ খ লে র পাঁ য় তা রা ও হু ম কি র প্র তি বা দে মানববন্ধন ভোমরা বন্দর থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ট্রাকসহ আ ট ক ২ ভা র তী য় না গ রি ক সাতক্ষীরায় নি খোঁ জে র তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম র দে হ ২৪ ঘণ্টায় ২১৬ মিমি: সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন সাতক্ষীরায় পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধ রা প ড়ে প দ হা রা লে ন জামায়াত নেতা ফিরোজ তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু

সাতক্ষীরা সদরে চেয়ারম্যান মফিজুলের বি রু দ্ধে জমি দ খ লে র অ ভি যো গ 

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার ১ নং  বাঁশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আওয়ামী লীগের দোসর বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল মাস্টারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ সরকারি জমি  দখল করে পাকা ঘর তৈরি করে আওয়ামী লীগের অফিস হিসাবে ব্যবহার করা হবে  এমন তথ্য জানা গেছে । 
স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি খাস জমি দখল করে সেখানে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দুর্নীতিবাজ চেয়ারম্যান মফিজুল মাস্টার। 
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি মালিকানাধীন ওই জমি স্থানীয় জনগণের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাব খাটিয়ে জমিটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে পাকা ভবন নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত   অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি  যা জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। 
সরকারি জমি উদ্ধার এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো সরকারি জমি দখল করিনি। জমি সংক্রান্ত সকল কার্যক্রম আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই করা হয়েছে।”
সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়ে লিখিত আবেদন পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জমি দখলের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের সরকারি প্রচলিত আইনে  ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টি দ্রুত তদন্ত করে দুর্নীতিবাজ চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মফিজুল মাস্টারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!