রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তালায় এক জনের মৃত্যু

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুশান্ত বিশ্বাস মনু (৫০) নামে এক জনের মৃত্যু হয়েছে। মৃত সুশান্ত বিশ্বাস মনুর বাড়ি তালা উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে। বুধবার (৩১ আগস্ট) রাত ১২টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সুশান্ত বিশ্বাস মনুর ছেলে সাগর বিশ্বস জানান, ৫ দিন আগে জ্বর আসছিলো। জ্বর আসার পরে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। ঐদিনই তাকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু মেডিকেলে আইসিইউ না থাকায় বাবাকে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১২টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবালু বৃহস্পতিবার সকালে সুশান্ত বিশ্বাস মনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ বছর এই প্রথম তালায় কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। আমাদের সকলকে সচেতন হতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!