রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ‘২৬) সকালে সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রফেসর ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে ডক্টরস প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী ডা. রাজিব কওছার, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর আরএসএম হাসানুল হক প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ কুমার, ডা. মনিরুজ্জামান মিলন, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. মিনাক, ডাঃ রাজু আহমেদ, ডা. মেহেরুপ ও বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ বনাম মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার। নির্ধারিত ১৫ ওভারের খেলায় টসে জিতে প্রথমে মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। এ সময় মাদার তেরেসা ডায়গনিক সেন্টার ১৫ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয়। মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার এর মেহেদী সর্বোচ্চ ৪৩ রান করে। জবাবে ফারজানা ক্লিনিক ১১ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনাল খেলায় মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টারকে ৪ উইকেটে পরাজিত করে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফারজানা ক্লিনিকের রাকিব সর্বোচ্চ ৫৮ রান করে। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবির কোর্স ফজলুল করিম ও শাহিনুর রহমান লিটু। স্কোরারের দায়িত্ব পালন করেন কৌশিক।

এ সময় সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারবৃন্দসহ সহকারী ডাক্তার এবং অসংখ্য ক্রিকেট প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!