শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক কালিগঞ্জে চলাচলের রাস্তা দ খ লে অ ব রু দ্ধ কয়েকশ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন ঢামেক হাসপাতাল পরিচালক সাতক্ষীরার কৃতি সন্তান ব্রিগেডিয়ার আসাদুজ্জামান

শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ‘২৬) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তৌহিদ হাসান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ী চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর জেলি পুশ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে প্রমাণ পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে ৮০কেজি চিংড়ি জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!