বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ‘২৬) সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ কাজের উদ্বোধন করেন।

সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত সড়কটি জলিল গাজীর বাড়ি থেকে বন্দকাটি আমিন মোড়লের বাড়ি পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, সড়কটি নির্মিত হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে।

প্রকল্পটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মোঃ আব্দুল হাকিম আর তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আসাদুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!