বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল কালীবাড়ি বাজারে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মা মাধবী রানী মণ্ডল ও ছেলে শংকর মণ্ডলকে পিটিয়ে জখম করার পরেও নিরাপত্তাহীনতায় রয়েছে পুরো পরিবারের সদস্যরা। হামলাকারী সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবীরসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা রাতের আঁধারে বাড়ির চারিপাশে সশস্ত্র পাহারা দিচ্ছে।

জানা যায়, কালিগঞ্জ উপজেলার চম্পাফুল গ্রামের সুনীল মণ্ডলের স্ত্রী মাধবী রানী মণ্ডল ও ছেলে শংকর মণ্ডলকে পিটিয়ে জখম তার প্রতিপক্ষরা।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মাধবী মণ্ডল জানান, জমি নিয়ে তাদের সঙ্গে একই এলাকার সামাদ গাজী,তার ছেলে আলমগীর কবিরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জমি নিয়ে আদালতে দেওয়ানী মামলা ও ঘরজ্বালানী মামলা রয়েছে। গত ৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসকের আদালতে আলমগীর কবিরের দুই বিঘা জমির নাম পত্তন বাতিল সংক্রান্ত তার দায়েরকৃত রিভিউ মামলা খারিজ করে দেওয়া হয়। তিনি ওই আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ৯ এপ্রিল সামাদ গাজী ও আলমগীর কবীর তাদের বিরুদ্ধে দায়েরকৃত ঘরজ্বালানি ও দেওয়ানী মামলা তুলে নেওয়ার জন্য একাধিক অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলো। তাতে রাজী না হওয়ায় গত ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি (মাধবী) ও ছেলে শংকর নিজ বসতবাড়ির পাশে কাজ করার সময় সামাদ গাজী ও তার ছেলে আলমগীর কবিরসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী,শহীদুল, বালাপোতার নুরুজ্জামানসহ সাত/ আট জন তাদের বাড়িতে এসে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। দরজা ও তুলসী মন্দির ভাংচুর করে। ভাংচুরে বাধা দেওয়ায় লোহার রড দিয়ে তাকে ও ছেলেকে পিটিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর আগে তাদেরকে কালিগঞ্জ থানায় নেওয়া হলে নির্যাতনকারি সামাদ গাজী ও আলমগীর কবীর আগেই সেখানে হাজির হয়।

মাধবীমণ্ডল আরো জানান, বৃহস্পতিবার সকালে তার পুত্রবধু সরস্বতী মণ্ডল তাদোরকে দেখতে হাসপাতালে দেখতে এলে সামাদ গাজী ও তার ভাড়াটিয়া লোকজন তাদের বসতঘরের বারান্দার দরজা ও রান্নাঘরের দরজা ভাংচুর শোষে চলাচলের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দিয়ে চলে যায়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে সামাদ গাজী তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।এমনকি ভাড়া করা সন্ত্রাসী দিয়ে রাতের আঁধারে তাদের ঘরবাড়ি ভাংচুর করে বিরান ভূমিতে পরিনত করার হুমকি দেয়। এরপর থেকে তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছে। তবে উপপরিদর্শক মাহাবুবর রহমান হাসপাতালে এসে তাদের খোঁজ খবর নিয়েছেন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রুপা রাণী পাল জানান, ভারী জিনিস দিয়ে শংকর মণ্ডল ও মাধবীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে পেটানো হয়েছে। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সামাদ গাজী সাংবাদিকদের বলেন,বুধবার বিকেলে শংকর ও তার মা তার জমিতে জোর করে ঘর বানাচ্ছিল। তাতে বাধা দেওয়া হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, পুলিশ মাধবী মণ্ডলের পরিবারের খোঁজ খবর রাখছে।

প্রসঙ্গত, সামাদ গাজী ও আলমগীর কবীরের নেতৃত্বে ২০২৫ সালের ১৭ আগষ্ট থেকে ২৮ আগষ্ট এবং ১১ ও ১২ নভেম্বর দ্বিতীয় দফায় লুটপাট, ভাংচুর শেষে কাটা তারের বেড়া ও প্রাচীর দিয়ে অবরুদ্ধ করে চারাট সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!