সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

নাশকতার দুটি মামলায় সাতক্ষীরার পৌর মেয়র চিশতির জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ 

✍️আসাদুজ্জামান☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে
নাশকতার দুটি মামলায় সাতক্ষীরার পৌর মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতির জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে আদালত। উচ্চ আদালতের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পূূর্বে মঙ্গলবার উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক নিম্ন আদালতে জামিনের আবেদন জানালে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। 
আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানার দুটি নাশকতা মামলায়  পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র চিশতি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তিনি উচ্চ আদালতে নির্দেশে নিম্ন আদালতে মঙ্গলবার আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানার দায়েরকৃত দুটি নাশকতা মামলার নং-জিআর ৩১৭/২৩ এবং ২০৪/২৩।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!