বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা ধূলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ ও শিক্ষক সংবর্ধনা  তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা

জলাবদ্ধতা নিরসনে তালায় ২০০ অবৈধ নেট-পাটা অপসারণ

✍️সেলিম হায়দার🔏তালা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরা তালায় সরকারি খালে থাকা সব অবৈধ নেট-পাটা (ঘন জাল) অপসারণ অভিযান করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা তালা উপজেলার জালালপুর ও খেশরা ইনিয়নের জেঠুয়া ও কদমতলা খালে অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়। এর আগে রবিবারে মাগুরা ইউনিয়নের বাগমারাখাল ও গোবরাখালী খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ কার্যক্রম শুরু হয়।

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, তালা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভূমি অফিস সহকারী অসীম চক্রবর্তী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজুসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। গত দুই দিনের অভিযানে প্রায় ২০০ অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান জানান, জেলা প্রশাসক এর নির্দেশে মোতাবেক অবৈধ নেট-পাটা অপসারণ এর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পানি নিষ্কাষনের বিভিন্ন খালে অবৈধ নেট-পাটা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চলতি আমন মৌসুমে বীজ তলা সহ বিলের মৎস্য ঘের তলিয়ে গেছে।

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান জানান, জলাবদ্ধতা নিরসন ও কৃষকদের বোরো আবাদ নিশ্চিত করতে নদী ও খালের সকল অবৈধ নেট-পাটা অপসারণ করা হচ্ছে। গত দুই দিনের অভিযানে প্রায় ২০০ অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি খাল বিলের মধ্যে থাকা অবৈধ নেট-পাটা অপসারণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!