সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আকস্মিক পরিদর্শনে কলারোয়ায় পাঁচটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা কোটালীপাড়ায় পুকুর থেকে ডিজেল ভর্তি ড্রাম উ দ্ধা র,  ভ্রা ম্য মা ন আদালতের জ রি মা না  দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক

আকিজ বেকার্স কর্তৃক সাতক্ষীরা মেডিকেলে চারটি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন বিতরণ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের এর পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত ক্যানোলা মেশিন সামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

 

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত ও সামেক হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়শনের সাধারন সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, আকিজ বেকার্স লিমিটেডের ঢাকা অফিসের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, সাতক্ষীরার এরিয়া সেলস ম্যানেজার শাহিনুর রহমান প্রমুখ।

বক্তারা এ সময়, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ গ্রুপ বরাবরই জনগন ও সরকারের পাশে থেকে কাজ করছে। এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রুপের ভুমিকা সত্যিই প্রশংসার দাবীদার। করোনার এই সংকটময় মুহুর্তে সাতক্ষীরাবাসীর পাশে দাড়িয়ে প্রতিষ্ঠানটি যে মহান উদ্যোগ নিয়েছে তা সত্যিই অতুলনীয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!