শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিসের স্বেচ্ছাসেবীদের একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ” কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস “এর ৪০ জন স্বেচ্ছাসেবীর একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ও কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর আয়োজনে রবিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ গোলাম মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার ও করোনা চিকিৎসায় বিশেষজ্ঞ ডাঃ মোয়াজ আবরার, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর স্বেচ্ছাসেবী সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর কো অডিনেটর মোঃ ইশারাত আলী ও কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর সহ সমন্বয়কারী এম হাফিজুর রহমান শিমুল। মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য ” স্রষ্টার এবাদত-সৃষ্টির সেবা এই মননে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিসে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের অক্সিজেন প্রদান সংক্রান্ত ১দিনের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ গোলাম মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোয়াজ আবরার, উপজেলা স্যানিটারী অফিসার আব্দুস সোবহান, হাসপাতালের এসএসএন শাহানারা আকতার, এসএসএন আসমা খাতুন ও মিডওইফ শাহানারা সুলতানা।

১ দিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠানে উপজেলা স্যানিটারী অফিসার আব্দুস সোবহানের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে অক্সিজেন সিলেন্ডার বহন ও ব্যবহার, অক্সিজেন প্রদান, অক্সিমিটার ও নেবুলাইজারের ব্যবহার, নিজেদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন। ওরিয়েন্টেশনের উদ্বোধনকালে বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান বলেন স্বাস্থ্য সেবায় হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন “কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস” এর ৪০ জন কর্মী ইতিমধ্যে অক্সিজেন সেবা প্রদানে প্রশংসিত হয়েছে। রাতে দিনে তাদের নিরালস সেবা প্রদানের খবর আমি রাখছি। তাদের অক্সিজেন সেবার সকল কার্যক্রম আমি যথাযথ তদারকী করছি। উদ্যোমী যুবক যুবতীদের উদ্যোগকে আমি স্বাগত জানিয়েছি। বর্তমানে কালিগঞ্জ উপজেলায় আমরা যথাযথ স্বাস্থ্যসেবা পৌছে দিচ্ছি। এর বাহিরেও এধরনের স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসলে তাদের সহযোগিতা করছি।

ওরিয়েন্টেশন শেষে কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর স্বেচ্ছাসেবীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!