প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা
✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
প্রকাশের সময় :
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
১০৫
বার পড়া হয়েছে
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি ” প্রতিপাদ্যে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার (০৩ ডিসেম্বর ‘২৫) সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয় এর উপ–পরিচালক সায়েদুর রহমান মৃধা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।