বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার পুলিশ সুপারের শ্যামনগরে ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্যামনগর থানাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

এসময় তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সুপার বলেন, সকল ভোটার নির্ভয়ে, নির্বিঘ্নে ও স্বাধীনভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। এটি নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে। কেউ যদি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে বা ভোটাধিকার বাধাগ্রস্ত করতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন লে. কর্নেল শাহরিয়ার রাজীব, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি), সাতক্ষীরা, এস‌এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা, মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),সাতক্ষীরা, মোঃ রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), সাতক্ষীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!