শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

তদন্ত ও অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সাতক্ষীরার এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৪৪ বার পড়া হয়েছে

আজ রবিবার (৬ মার্চ ২০২২) খুলনা রেঞ্জের ফেব্রুয়ারি/ ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ উক্ত সভায় সভাপতিত্ব করেন।

ফেব্রুয়ারি/ ২০২২ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ‘যশোর’ শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ‘ক-সার্কেল, যশোর’ ও শ্রেষ্ঠ থানা হিসেবে ‘কোতয়ালী থানা, যশোর’ কে পুরস্কৃত করা হয়। এছাড়াও, যশোর বেনাপোল পোর্ট থানার এসআই (নি:) মো: মাসুম বিল্লাহ, সাতক্ষীরা সদর থানার এএসআই (নি:) মো: গোলাম মোস্তফা যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কার লাভ করেন।

গত জানুয়ারি/২০২২ মাসের শ্রেষ্ঠ জেলা হিসেবে ‘সাতক্ষীরা জেলাকে, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ‘সদর সার্কেল, সাতক্ষীরা’ ও শ্রেষ্ঠ থানা হিসেবে ‘কলারোয়া থানা, সাতক্ষীরা’ নির্বাচিত হয়। এসআই (নি:) মো: জসিম উদ্দিন, কলারোয়া থানা, সাতক্ষীরা জেলা ও এএসআই (নি:) মো: মুরাদ শেখ বেনাপোল পোর্ট থানা, যশোর জেলাকে যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কৃত করেন ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার), ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।

ডিআইজি সভায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন এবং অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।তিনি সকল কর্মকর্তাদেরকে তাদের অধীনস্ত পুলিশ সদস্যদের কার্যক্রম নিয়মিত তদারকি করতে নির্দেশ দেন। কোভিড-১৯ এর সংক্রমন বাড়তে থাকায় সকল পুলিশ সদস্যদের বুস্টার ডোজ ভ্যাক্সিন গ্রহন ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর তিনি গুরুত্বারোপ করেন। রেঞ্জের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত চতুর্থ ধাপের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন ও পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ডান্টবৃন্দ, পিবিআই’র পুলিশ সুপার বৃন্দ ও সিআইডি’র কর্মকর্তাবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!