বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে দেবহাটায় বাংলা নববর্ষ পালিত

গোপালগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

আসন্ন ১৫ জুন গোপালগঞ্জ  পৌরসভা সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (২৭ মে) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলেদেন ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও গোপালগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। প্রতীক বরাদ্দ শেষে তিনি গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র ৯ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় পদে ১ জন সহ মেয়র পদে মোট ১০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৫ টি ওয়ার্ডে মোট ২১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৫ টি ওয়ার্ডে মোট ৬১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্লা, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেদুল ইসলাম, উপ পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন, সহকারী পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম,  নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের সমর্থক সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে নির্বাচনে মেয়র পদে, সংরক্ষিত কাউন্সিলর পদেও সাধারণ কাউন্সিলর পদে অংশ নেওয়া সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৫ জুন (বুধবার) গোপালগঞ্জ এবং মুকসুদপুর পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) -এ ভোট গ্রহণ অনুষ্ঠিত  হওয়ার কথা রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!