সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগরে সুপেয় পানির সংকটে ৩১৭ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমন্বয়, আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট  ‘২৬) উপজেলা পরিষদের হলরুম এ সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা থানার ওসি তদন্ত রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কেবিএ কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোনায়েম হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, এজিএম আল আমিন হোসেন, বিজিবি প্রতিনিধি, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা প্রমুখ।

উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়জিত বোস্তামি উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত প্রভাস মন্ডল, পারুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফরাদ হোসেন হিরা, সখিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ।

সভায় দেবহাটার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন আলোচনা করা হয়। এছাড়া মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, কোচিং বাণিজ্য, ইভটিজিং বন্ধ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি পারুলিয়া ইউনিয়নের মৎস্যঘেরে ডাকাতি বন্ধে ব্যাপক আলোচনা শেষে পুলিশের তদারকি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!