সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

অপুষ্টিমুক্ত নওয়াপাড়া ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় অপুষ্টিমুক্ত নওয়াপাড়া ইউনিয়ন গড়ার লক্ষ্যে অগ্রগতি শেয়ারিং ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগষ্ট ‘২৬) সাড়ে ৩টায় হাদিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন।

সুশীলনের সিডিও নিলাদ্রী বিশ্বাসের পরিচালায় এ সময় বক্তব্য দেন নওয়াপাড়া সিএসসিপি দীপক ঘোষ, সখিপুর ইউনিয়নের এসএএস ম্যানেজার আলমগীর হোসেন, ডিআরআরএর আঞ্চলিক কর্মকর্তা আনজির হোসেন, সিডিএ সখিপুর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার ঘোষ, শিশুর মা সুমি আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশু ও মাতৃপুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!