সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দেবহাটায় প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ক্রিশ্চিয়ান এইড-এর সহযোগিতায় এবং ডিআরআরএ বাস্তবায়িত পিএসিই প্রকল্পের আওতায় প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব বিকাশ, অধিকারভিত্তিক অ্যাডভোকেসি এবং ফান্ডরেইজিং বিষয়ে তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ০৮–১০ আগস্ট ২০২৬ তারিখে সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদীপুরে অবস্থিত ডিআরআরএ টার্ক-এ এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ন্যাশনাল কাউন্সিল ফর উইমেন উইথ ডিজ্যাবিলিটিজ (এনসিডিডাব্লিউ)-এর সদস্যবৃন্দসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধী নারীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ ও আত্মবিশ্বাস জোরদার করা, অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং সংগঠনের জন্য টেকসই সম্পদ আহরণ ও ফান্ডরেইজিংয়ের কৌশল সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে নেতৃত্বের ধারণা ও বৈশিষ্ট্য, কার্যকর নেতৃত্ব, দল পরিচালনা, যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণ, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং, প্রতিবন্ধী নারীদের অধিকার, ফান্ডরেইজিংয়ের মৌলিক ধারণা, এবং বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন শেখ গিয়াস উদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) এবং দেবেশ দাস, টেকনিক্যাল কোঅর্ডিনেটর, ডিআরআরএ। অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে বিভিন্ন সেশন, দলীয় কাজ, আলোচনা ও উপস্থাপনায় অংশগ্রহণ করেন। এর মাধ্যমে তারা বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের সংগঠনের কার্যক্রমে এসব জ্ঞান ও দক্ষতা প্রয়োগের সুযোগ সম্পর্কে ধারণা লাভ করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে অতিথিরা বলেন, “প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব ও সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার ও সমাজে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে টেকসই জীবিকা, সংগঠন পরিচালনা এবং স্বনির্ভরতা অর্জনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!