মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নকে ‘শিশুশ্রম ও শিক্ষা থেকে ঝরে পড়ামুক্ত ইউনিয়ন’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে অর্জিত সফলতা উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (২৩ আগস্ট ‘২৬) পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে শুশীলন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ENOUGH প্রকল্প। এতে সহযোগিতা করে শিশু ফোরাম, যুব ফোরাম, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভইজার মিজানুর রহমান, ইছামতি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, ইউপি সদস্য হাসিনা পারভীন, চাইন্ড লেবার মনিটরিং কমিটির সদস্য ইলিয়াস হোসেন ইদ্রিস, ভিডিএস কমিটির সভাপতি বিশ্বজিৎ মন্ডল, শিশু ফোরামের সভাপতি আল আমিন, সদস্য কাকন ঘোষ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের বড় বাধা। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে সচেতনতামূলক কার্যক্রম, শিশু সুরক্ষা কমিটির কার্যক্রম জোরদার এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে পারুলিয়াকে শিশুশ্রম ও ঝরে পড়ামুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিশু ও যুব ফোরামের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!