শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চির নিদ্রায় শায়িত হলেন তারালীর সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আঃ গফুর দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন

সুন্দরবনে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আ ট ক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা চলাকালে মধু আহরণ করে ফেরার পথে ১ হাজার কেজি মধুসহ ১১ জন মৌয়ালকে আটক করেছে বনবিভাগ। শুক্রবার (১২ জুন ‘২৬) সকালে সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা সুন্দরবনের গহীন এলাকা থেকে দুটি নৌকাসহ তাদের আটক করে বিকালে তাদের আদালতে পাঠানো হয় বলে জানান বনবিভাগ।

বনবিভাগ সূত্রে জানা গেছে, আটককৃত মৌয়ালরা নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮টি মধুর ড্রাম জব্দ করা হয়। ড্রাম সহ মধুর ওজন ১ হাজার ৩২ কেজি। পরে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত জেলেরা হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বানছার উদ্দিন গাজীর ছেলে আমজাদ হোসেন (৬৪), হাকিম শেখের ছেলে কামরুল শেখ (৪৫), মতিয়ার রহমান গাজীর ছেলে আল-আমীন গাজী (৪০) হায়াত আলী গাজীর ছেলে রব্বানী গাজী (৩৫), মৃত হাজের গাজীর ছেলে হায়াত আলী গাজী (৫৫), হাকিম শেখের ছেলে মোবারক শেখ (৩২), মতিয়ার রহমানের ছেলে বাবলু রহমান (৩০), মৃত সোহরাফ খাঁ এর ছেলে মনিরুল খাঁ (৩৮), মৃত এশার মালীরা ছেলে আবিয়ার মালী (৪৫), গোলজার গাজীর ছেলে কবিরুল ইসলাম (৪৫)।  

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, পহেলা জুন থেকে ৩ মাসের জন্য সুন্দরবনে জেলে, মৌয়াল, পর্যটক সহ সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ। নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করার কোন সুযোগ নেই। সকল ধরনের পাশ বন্ধ। আটক ১১জন মৌয়ালের পাশের মেয়াদ না থাকায় তাদেরকে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!