শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন

✍️ মোঃ হাফিজুল ইসলাম📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিশেষ তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী।

শুক্রবার (২৮ আগস্ট’২৬) রাত ৮টায় দেওয়া এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আকবর আলী বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বিশেষ তদারকির দায়িত্ব আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের ওপর অর্পণ করায় তিনি আন্তরিকভাবে আনন্দিত ও আশাবাদী।

তিনি বলেন, আইনমন্ত্রীর দীর্ঘ আইনি অভিজ্ঞতা, পেশাগত সততা ও মানবাধিকার রক্ষায় ভূমিকা এ অঞ্চলের বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

অ্যাডভোকেট আকবর আলী আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বলিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর তদারকিতে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।

শুভেচ্ছা বার্তার শেষে অ্যাডভোকেট আকবর আলী আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!