বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন  

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগষ্ট ‘২৬) রাত ১০টার দিকে তাকে আশাশুনি উপজেলার শরাফপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাজ্যেশ্বর দাসের বাবার নাম মৃত কার্তিক চন্দ্র দাস।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিপ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার পতনের ষড়যন্ত্র ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে গত ২০২৬ সালের ২২ জুন দিবাগত রাত আড়াইটার দিকে আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়নের ৬ নং বিছট গ্রামের যুবদলের অফিসের সামনে “এই মুহুতে দরকার, শেখ হাসিনার সরকার”সহ বিভিন্ন স্লোগান দেয়। পরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংহঠণের নেতা কর্মীরা ওই অফিসে হামলা চালিয়ে ৮০ হাজার টাকার চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাংচুর ছাড়াও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত সাইনবোর্ড ভাংচুর করে। এ ঘটনায় বিছট গ্রামের জবেদ আলী গাজীর ছেলে হায়দার আলী গাজী বাদি হয়ে আনুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলমগীর আলম লিটন ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে আশাশুনি থানায় জিআর ১২১/২৬ নং মামলা দায়ের করেন। এ মামলার ৪১ নং এজাহারভুক্ত আসামী হিসেবে রাজ্যেশ্বর দাসকে মঙ্গলবার রাত ১০টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৬ আগষ্ট ‘২৬) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গ্রেপ্তারকৃত রাজ্যেশ্বর দাস জানান, একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাাকে হয়রানি করতে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!