বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

সাতক্ষীরার আশাশুনিতে বিএনপি নেতাকে কু পি য়ে ও পি টি য়ে জ খ ম

✍️র
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে
মহসিন কবির (৩৬) নামে এক বিএনপির নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে  স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ‘২৬) রাত আটটার দিকে সাতক্ষীরার  আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । মহসিন কবির শ্রীউলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে ও শ্রীউলা ইউনিয়নে শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক।
হাসাপাতালে চিকিৎসাধীন মহাসিন কবির বলেন,   বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়ির পাশে মসজিদের নিকটবর্তী  একটি সেলুনের দোকানের সামনে বসে ছিলেন তিনি। ওই সময় শ্রীউলা আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন আহমেদ লাকির অনুসারী  নাছিম, বাবুল, জাহাঙ্গীর, সবুজ,সহ ৬/৭জন লোক তার উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় তারা লোহাড় রড় ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামালার এক পর্যায়ে মাটিয়ে লুটিয়ে পড়লে  সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
মহসিন কবিরের বড় বোন ফাহিমা খাতুন জানান,ভাই বিএনপি করার কারণে দীর্ঘ ১৭বছর এলাকার বাহিরে ছিলেন। ওই সময় বেশ কয়টি মিথ্যা মামলায় জেল খেটেছে সে কয়েকবার। ২০২৪ সালের ৫আগষ্ট শেখ হাসিনা ভারতে চলে গেলে সে বাড়িতে ফিরে আসে। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন শেষে স্থানীয় বিএনপি নেতাদের সমঝোতায় আওয়ামীলীগ নেতারা বাড়ি ফিরতে শুরু করে। বৃহস্পতিবার  সন্ধার পর ভাই মহসিন বাড়ি থেকে কিছু দুরে একটি  সেলুনের দোকানের পাশে বসে ছিলো। ওই সময় স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে । এতে তার ডান পা ও বাম হাত ভেঙে যায় । পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায়  জড়িতদের আইনের আওয়তার এনে বিচার দাবী করেন তিনি।
মহাসিনের স্ত্রী খুশি বেগম জানান, বিএনপি করার কারণে তার স্বামীর সাথে স্থানীয় আওয়ামীলীগ  নেতাদের সাথে বিরোধ ছিলো দীর্ঘদিনের। সম্প্রতি ওই আওয়ামীলীগ নেতারা বাড়ি ফিরতে শুরু করে।এরপর থেকে তারা হুমকি দিচ্ছিল। বৃহস্পতিবার রাত আটটার দিকে তারা সুযোগ বুঝে তার উপর হামলা চালায়। 
স্থানীয় বাসিন্দাদের মধ্যে জেলা যুবদলের সাবেক তথ্য বিষায়ক সম্পাদক শামিম রেজা জানান,ওই এলাকায় লাকি বাহিনী বলে একটি আওয়ামীলীগের সন্ত্রাসী সংগঠন আছে। কিছুদিন আগে তারা তাকে হত্যার হুমকি দেওয়ার কারণে তিনি প্রাণ ভয়ে এলাকার ত্যাগ করেছেন। বৃহস্পতিবার  তারা তার সহকর্মীকের পিটিয়ে ও কুপিয়ে জখম করেছেন। তিনি হামলাকারীদের আইনের আওয়তায় এনে  বিচার দাবী করেন। 
তিনি আরো জানান, লাকিবাহিনী ২০১৩সালে তার বাবা আব্দুল হাকিম সরদারকে বল্লব মেরে  হত্যা করেছে।সম্প্রতি তারা বাড়িতে ফিরে মাকে মামলা তোলার জন্য হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে তিনি জেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেও কোন সুরাহ পাননি বলে অভিযোগ করেন তিনি। 
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মমতাজ মজিদ   জানান, রোগীর ডান পা ভাঙা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে শ্রীউলা এলাকার আওয়ামীলীগ কর্মী নাসিরউদ্দিন জানান, ২০২৪ সালের ৫ আগষ্টের বিকেল থেকে বিএনপি নেতা মহসিনসহ একটি চক্র লাকী, তাদের তিন ভাই,জলিলসহ কমপক্ষে ৩০ জনেরও বেশী আওয়ামীলীগ নেতা- কর্মীর বাড়িতে লুটপাট ও ভাংচুর শেষে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। ভাংচুর করেছে নাকতাড়া কালিমন্দিরের প্রধান ফটকসহ পুকুরঘাট। এসবের কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ তাকে মারপিট করতে পারে বলে তিনি মনে করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ খান  জানান, শ্রীউলা এলাকার মারামারি হয়েছে বলে তিনি শুনেছেন। আহত ওই যুববকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে  পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!